শুক্রবার, ২০ আগস্ট, ২০১০
সিস্টেম রিষ্টোর
অসাবধানবসত কোন ফাইল মুছে ফেলেছেন বা অপ্রয়োজনীয় ফাইলটি মুছে ফেলার পরে ফাইলটি পাওয়া জরুরী, এমতবস্থায় আপনার ফাইলটি উদ্ধার করতে পারবেন সিস্টেম রিষ্টোর করার মাধ্যমে। এজন্য Start Menu/Programs/Accessories/System Tools/System Restore থেকে সিলেক্ট করুন এবং সিস্টেম রিষ্টোর উইন্ডো আসবে এখানে Restore my computer to an earlier time অপসন বাটন সিলেক্ট করে Next বাটনে কিক করুন। এরপরের উইন্ডোতে রিষ্টোর ক্যালেন্ডার আসবে যেখানে রিষ্টোর পয়েন্টগুলো বোল্ড অবস্থায় থাকে। এখানে রিষ্টোর পয়েন্ট সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন তাহলে সিস্টেম রিষ্টোর হয়ে কম্পিউটার রিষ্টার্ট হবে। যে তারিখের পয়েন্টে সিস্টেম রিষ্টোর করবেন সে তারিখের পরে মুছে যাওয়া সকল ফাইল এবং আনইনষ্টল করা ফাইলগুলো ফিরে আসবে তবে তার পরে ইনষ্টল করা ফাইলগুলো পূর্বের অবস্থায় থাকবে। এজন্য সিস্টেম রিষ্টোরকে টার্নঅফ করা উচিৎ নয়। সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা থাকলে আপনি সিস্টেম রিষ্টোর করার সুবিধা পাবেন না। সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা আছে কিনা দেখার জন্য কন্টোল প্যানেল থেকে সিস্টেম কন্টোলটি ওপেন করলে সিস্টেম প্রোপার্টিস আসবে এখানে সিস্টেম রিষ্টোর ট্যাবে ক্লিক করলে দেখতে পাবেন সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা আছে কি না। সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা থাকলে টিক টিহ্ন উঠিয়ে দিলেই হবে।
সোমবার, ২৪ মে, ২০১০
মুচকি হাসি-১.
আম
শিক্ষক ছাত্রদের সাথে মধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে অনেকক্ষন আলোচনার পর প্রশ্ন করলেন:
বলতো ফাহিম, জাম পেকে উপরের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
ফাহিম: স্যার, উপরে খাওয়ার কেউ নেই তো, তাই।
ভাড়া
কন্ট্রাক্টর ভাড়া সংগ্রহ করা সময় ঘুমন্ত এক যাত্রীকে সজাগ করে বলল, ভাড়া দিন। কোথা থেকে উঠেছেন?
সজাগ হয়ে যাত্রী বলল: ঘুম থেকে উঠেছি।
মিষ্টি বক্সে
আফরোজার মাথায় সর্বদা দুষ্টমী বুদ্ধি ঘোরাফিরা করে। তাই তা আম্মু তাকে ভদ্র ভাবে চলতে ও মিষ্টি ভাষায় কথা বলতে বলতেন। পাশের বাসার এক নবাগত তাকে জিজ্ঞেস করল: আম্মু, তোমার নাম কি?
সে মিষ্টি ভাষায় উত্তর দিল: রসমলাই।
নবাগত: তোমার আব্বুর নাম কি?
আফরোজা: সন্দেশ।
নবাগত: (থতমত খেয়ে) তোমার ভায়ের নাম?
আফরোজা: জিলাপী।
নবাগত: তোমার আব্বু কি করেন?
আফরোজা: মিষ্টি তৈরী করেন।
নবাগত: তোমাদের বাড়ী কোথায়?
আফরোজা: মিষ্টির বক্সে।
প্রাইভেটকার
নিশাত ও সুমাইয়া দুই বান্ধবী। তারা গল্প করছে:
নিশাত: আচ্ছা সুমাইয়া বল তো, যে নাটক করে তাকে কি বলে?
সুমাইয়া: নাট্যকার!
নিশাত: যে গান লিখে?
সুমাইয়া: গীতিকার!
নিশাত: যে সুর দেয়?
সুমাইয়া: সুরকার!
নিশাত: যে প্রাইভেট পড়ায়?
সুমাইয়া: (হেসে) প্রাইভেটকার।
পাঞ্জাবী
বাবা তার ছেলেকে ডেকে বললেন,
ফারুক, আমার পাঞ্জাবীটা নিয়ে আয় তো।
ছেলে: বাবা আমি তো তা কেটে ফেলে দিয়েছি।
বাবা: (রাগ হয়ে) কেন এমন করলি?
ছেলে: দাদু বলেছে পাঞ্জাবীরা নাকি যুদ্ধের সময় অনেক বাঙ্গালী মেরেছে, তাই।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)